Alarm Clock Guide

পড়ার টেবিলে Alarm Clock রাখলে কী কী সুবিধা

Loud Pastel Pink Metal Twin Bell Alarm Clock – Perfect for Study Desk & Deep Sleepers

পড়তে বসলে মোবাইল হাতে নেওয়া সহজ। সময় দেখতে ফোন খুললেন, তারপর একটা নোটিফিকেশন, তারপর আধঘণ্টা শেষ। অনেক শিক্ষার্থী এই সমস্যায় পড়ে। পড়ার টেবিলে একটা আলাদা অ্যালার্ম ক্লক রাখলে ফোন ছাড়াই সময় দেখা যায়, আবার ভোরে ওঠাও সহজ হয়। এই লেখায় Study Table Alarm Clock-এর সুবিধাগুলো দেখব।

Study Table Alarm Clock কেন দরকার

সময় দেখতে ফোন তুললে মনোযোগ ভাঙে। টেবিলে ঘড়ি থাকলে চোখ তুলে সময় দেখা যায়, ফোন হাতে নিতে হয় না। ফোনটা তখন ব্যাগে বা অন্য ঘরে রেখে দেওয়া যায়। এই একটা বদলেই পড়ার মনোযোগ অনেকটা ফিরে আসে।

ভোরে উঠে পড়ার অভ্যাস

অনেকে ভোরে পড়তে চান কিন্তু উঠতে পারেন না। অ্যালার্ম ক্লকটা টেবিলে রেখে রাতে ঘুমাতে যান। ভোরে ঘণ্টা বাজলে অ্যালার্ম বন্ধ করতে আপনাকে বিছানা ছেড়ে টেবিলে আসতে হয়। টেবিলে এসে বসে পড়লে আবার শুয়ে পড়ার সুযোগ কমে। কীভাবে ঘড়ির ঘণ্টা বাজে, তা আমরা এই লেখায় লিখেছি, আর ঘুম গভীর হলে কোন ঘড়ি লাগে তা আছে এই লেখায়।

পড়ার সময় মাপা

অনেকে পড়ার সময় ছোট ছোট ভাগে ভাগ করেন। Pomodoro পদ্ধতিতে সাধারণত ২৫ মিনিট পড়া আর কয়েক মিনিট বিরতি থাকে। অ্যালার্ম কাঁটা সরিয়ে ২৫ মিনিট পরের ঘরে বসিয়ে দিলে ঘণ্টা বেজে জানিয়ে দেবে সময় শেষ। ফোনের টাইমার দেখার দরকার হয় না। সব ঘড়িতে এভাবে কাজ করে কিনা, কেনার আগে ঘড়ির অ্যালার্ম সেট করার ধরনটা দেখে নিন।

পরীক্ষার সময় কাজে লাগে

পরীক্ষার হলে বা মডেল টেস্টে সময় ধরে লেখার অভ্যাস করতে ঘড়ি টেবিলে সামনে রাখুন। নিজের গতি বুঝতে সুবিধা হয়। ডায়ালের সংখ্যা বড় আর পরিষ্কার হলে এক নজরে সময় পড়া যায়।

পড়ার টেবিলের জন্য কেমন ঘড়ি বাছবেন

টেবিলের জায়গা কম থাকে, তাই ঘড়ি খুব বড় না হওয়াই ভালো। আমাদের কমলা ক্লকের উচ্চতা প্রায় ১৫ সেমি আর বডির ব্যাস প্রায় ১১.৫ সেমি (আমরা টেপ দিয়ে মেপেছি, কয়েক মিলিমিটার এদিক-ওদিক হতে পারে)। বেস মজবুত থাকলে ঘণ্টা বাজার সময় ঘড়ি টেবিলে সরে যায় না। বডি মেটালের হলে বেশি টেকে।

রাতে পড়লে ব্যাকলাইট বোতাম কাজে লাগে। ঘরের আলো কমিয়ে রাখলেও সময় দেখা যায়। ব্যাটারি শেষ হলে ঘড়ি বন্ধ হয়ে যায়, তাই পরীক্ষার আগে ব্যাটারিটা দেখে নিন। কমলা ক্লকে একটি AA (১.৫ ভোল্ট) ব্যাটারি লাগে। ব্যাটারি ক্লকের সাথে দেওয়া হয় না।

উপহার হিসেবেও দেওয়া যায়

ভাই-বোন, ছেলে-মেয়ে বা বন্ধু যার পরীক্ষা সামনে, তাকে একটা রঙিন অ্যালার্ম ক্লক উপহার দেওয়া যায়। হালকা রঙের ঘড়ি পড়ার টেবিলের সাথে মানিয়ে যায়।

Yellow Shop-এ কী আছে

আমাদের কাছে কালো, মিন্ট গ্রিন, কমলা, পিংক ও পার্পল রঙের মেটাল টুইন বেল অ্যালার্ম ক্লক আছে। সব রং দেখতে Alarm Clock ক্যাটাগরি দেখুন। কমলা রঙেরটা দেখতে চাইলে Orange Metal Twin Bell Alarm Clock পেজে যান। ক্যাশ অন ডেলিভারি আছে, ডেলিভারি চার্জ ১২০ টাকা।

Leave a Reply